মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

তরুণদের সাথে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়বো : জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজকর্মী সাঈদ আল নোমান।

তিনি বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও দেশপ্রেমকে কাজে লাগাতে পারলেই চট্টগ্রাম হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত একটি শহর। আমি রাজনীতি করছি শুধু ক্ষমতার জন্য নয়, আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর চট্টগ্রাম গড়ার লক্ষ্যে।”
সাঈদ আল নোমান আরও বলেন, চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নিয়ে তিনি একটি সমন্বিত উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে তাদের মতামত সরাসরি বাস্তবায়নের সুযোগ থাকবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে তরুণরা এগিয়ে এলে চট্টগ্রাম শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি মডেল নগরী হিসেবে পরিচিতি পাবে।”

এ সময় তিনি চট্টগ্রামের সর্বস্তরের তরুণদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও পরিবর্তনের এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত