মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ প্রতিটি শ্রেণী-পেশার মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির কারণে দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দেশে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। আমাদের প্রতিটি নেতা-কর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করবে, তাদের পাশে দাঁড়াবে।

৩১ জানুয়ারি (শনিবার) বিকালে ২১নং জামাল খান ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাল খান ওয়ার্ডের কাজী গলি থেকে গণসংযোগ শুরু করে হেমসেন লেইন, চেরাগী পাহাড়, রহমতগঞ্জ, দেওয়ানজি পুকুর লেইন, সাবএরিয়া হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় এবং ধানের শীষে ভোট চান।

তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, যেখানে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো প্রকার ভয়-ভীতি, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় প্রভাব যেন না থাকে। কতিপয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করতে চায়। আমরা কারো সঙ্গে সংঘাত চাই না, বরং জনগণের সঙ্গে সম্প্রীতি চাই। আমাদের লক্ষ্য হলো—একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।

গণসংযোগকালে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোন। আপনাদের একটি ভোটই পারে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যত নিমার্ণ করতে।

২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান। বক্তব্য দেন মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আশরাফুজ্জামান স্বপন, জামাল খান ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, কামাল হোসেন, আব্দুল নবী, মোস্তাক সালাম তালুকদার, দোলন দাশ, মোহাম্মদ আলমগীর, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহেদুল আলম, হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, আবু বক্কর চৌধুরী, মোহাম্মদ মাসুম, ফারুক হোসেন স্বপন, জুয়েল বড়ুয়া, এস এম শামীম, করিমুল ইসলাম, নুর হোসেন, মোহাম্মদ জিয়া, আকতার খান, আলফু মিয়া, মহানগর যুবদলের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আকবর হোসেন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, কোতোয়ালী থানা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা বেগম, সাংগঠনিক সম্পাদক লায়লা মীর্জা, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, সদস্য সচিব মোহাম্মদ সুমন প্রমুখ।

সম্পর্কিত খবর

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত