মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শ্রমজীবী ও কর্মজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে আমি কাজ করে যাবো : জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শুরু করে টিএন্ডটি কলোনি,হাজী পাড়া, মোলভীপাড়া, চাড়িয়াপাড়া, আসকারাবাদ, মিস্ত্রিপাড়া,পানওয়ালা পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সাঈদ আল নোমান বলেন, ❝শ্রমজীবী ও কর্মজীবী মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ করে যাবো।শ্রমজীবী ও কর্মজীবী মানুষের ঘামেই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমি নির্বাচিত হলে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান লক্ষ্য।❞

তিনি আরও বলেন, “চট্টগ্রাম একটি শিল্প ও বন্দরনগরী হওয়ায় এখানে বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মজীবী মানুষের বসবাস। তাদের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

সাঈদ আল নোমান বলেন, “তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বেকার ভাতা ও অবসরকালীন নিরাপত্তা জোরদার করা হবে।”

নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “একটি মানবিক, ন্যায্য ও কর্মসংস্থানমুখী চট্টগ্রাম গড়তে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবার সুযোগ দিন।”

এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত