মঙ্গলবার, জুন ২, ২০২৬

বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য নয় : জনাব তারেক রহমান

জনাব তারেক রহমান বলেছেন একটি দল নারীদের সম্মানহানি করে নারীদের ঘরে আটকে রাখতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান বলেছেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামি শাসন কায়েম করতে চায়। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, এরা মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা কখনো দেশ চালাতে পারে না। যারা জনগণের সামনে বারবার মিথ্যা বলে, তারা দেশদরদি হতে পারে না। একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নারী সমাজকে অবমাননার অভিযোগ করে তারেক রহমান বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। পরে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলেছেন, এভাবে আইডি হ্যাক হয় না। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা কথা বলা হচ্ছে। এদের একটাই পরিচয়—এরা মিথ্যাবাদী। নিজেদের স্বার্থে ধর্মকেও ব্যবহার করা হচ্ছে।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও জনগণের মত প্রকাশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, এই সময়ে যারা কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাদের রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে, গুম-খুন ও মিথ্যা মামলার শিকার করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও ২০২৪ সালের জুলাই-আগস্টে দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বঞ্চিত অধিকার পুনরুদ্ধার করবে। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। তবে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছনে রেখে কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী না করে যত পরিকল্পনাই নেওয়া হোক, দেশ পুনর্গঠন সম্ভব নয়।

তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে।একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে ঋণ, সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

খুলনাকে পুনরায় শিল্পনগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে শিল্পাঞ্চলটি প্রায় মৃত অবস্থায় রয়েছে। বিএনপি সরকার গঠন করলে শিল্প পুনরুজ্জীবিত করা হবে এবং নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।তিনি আরও বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের যুব সমাজের জন্য আইটি পার্কসহ আধুনিক কর্মসংস্থানমুখী অবকাঠামো গড়ে তোলা হবে। জনাব তারেক রহমান বলেন, প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। বিএনপি কাজ করে দেশের জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য নয়।

বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানিয়ে বলেন, যারা আপনাদের অপমান করে, তাদের জবাব দেওয়ার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ। তিনি খুলনার ধানের শীষের প্রার্থীদের সবার সাথে পরিচয় করিয়ে দেন।

সকাল থেকেই খুলনার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। এরসাথে প্রচুর সাধারণ জনগণ দেশনেতা জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য ও তাঁর বক্তৃতা শোনার জন্য সমাবেশে যোগ দেন। খুলনার কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তাঁর প্রথম সরাসরি জনসভা।

সম্পর্কিত খবর

আওলাদে রাসুল (দ) ছৈয়দ শাহদাত উদ্দীন মাইজভান্ডারীর মৃত্যূতে আস্তানায়ে জহির ভান্ডারের শোক

আওলাদে রাসুল (দ), আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী সুলতানুল আরেফীন হযরত ছৈয়দ সামশুল হুদা (ক:) মাইজভান্ডারীর ৪র্থ পুত্র হযরত ছৈয়দ শাহদাত উদ্দীন মাইজভান্ডারী পর্দা নিয়েছেন...

তিস্তা মহাপরিকল্পনা : উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত

বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তিস্তা নদী। একসময় প্রমত্তা এই নদী আজ শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায়...

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৮ মে সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে প্রধান...

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে : সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায়। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম...

সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স : মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।...
সর্বশেষ সর্বাধিক পঠিত