মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে জনগণের কল্যাণে বলিষ্ঠ ভুমিকা রাখবে বিএনপি : জনাব আবু সুফিয়ান

বিএনপি দল - মত ও ধর্ম - বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। যেই দল এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে। প্রতিটি সঙ্কটময় মুহূর্তে বিপর্যস্ত জাতিকে বারবার রক্ষা করেছে। আগামীতেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে দেশ ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভুমিকা রাখবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলবে। আজকাল অনেকে নতুন নতুন বয়ান দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের উচিত- সর্বাগ্রে আয়নায় নিজেদের চেহারাটা দেখা এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে পড়া। বাংলাদেশের ইতিহাসে কোথায় কার কি ভূমিকা, তা তাদের ভালোকরে জানা উচিত।

২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের চেরাগি পাহাড় মোড়, রাজাপুকুর লেইন, হাজারী গলি, টেরিবাজার এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। তাদের দোয়া ও সমর্থন চান এবং ধানের শীষ ভোট দেওয়ার জন্য আহবান জানান। বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফুর্তভাবে গণসংযোগে অংশ নেন।

এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেছি। ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। যতদিন বেঁচে থাকবো, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে, নিসঙ্কোচে ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রামকে একটি বাসযোগ্য, শান্তিময় ও নিরাপদ শহরে পরিণত করবো।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউসুফ সিকদার, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুর, সদস্য সচিব ওসমান গণি, এম এ হামিদ, হেলাল চৌধুরী, আলী মর্তুজা খান, যুগ্ম আহাবয়ক কলিম উদ্দিন, সৈয়দ আবূল বশর, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী. নুরুল আলম, জাহাঙ্গীর রেজা, আবুল কালাম, জসিম উদ্দিন, বিশ্বজিৎ বাবু, জসিম উদ্দিন সাগর, মঈনুদ্দিন খান রাজিব, মো. হেলাল প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত