মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপি মহাসচিবের বিশেষ বাণী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তিনি। সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে বিএনপি মহাসচিবের বাণীটি গণমাধ্যমে পাঠানো হয়।

পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও মুক্তির রজনী হচ্ছে শবেবরাত। আল্লাহ তা’আলা শবেবরাতের রাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং অবিশ্বাসী বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। রিজিকপ্রার্থীদের তিনি রিজিক দান করেন, বিপদগ্রস্তকে তিনি বিপদমুক্ত করেন। ইসলাম মানুষকে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই রাতে মুমিন-মুসলমানরা সরল-সোজা পথে ও নিষ্কলুষ জীবনযাপনের কামনায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই পবিত্র রাত ক্ষমার রাত হিসেবে বিবেচিত। শবেবরাত সৌভাগ্যের রজনী, যা আলোকোজ্জ্বল ও মহিমামণ্ডিত। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাব। এ জন্য আল্লাহর নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।’

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত