রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমরা দুর্নীতি নিজেরাও করব না, অন্য কাউকে করতেও দেব না : ডা. শফিকুর রহমান

তরুণরাই আগামী দিনের বাংলাদেশ চালাবে।

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পরিবর্তনের জন্য যুবকেরা লড়াই করেছে, জীবন দিয়েছে। ১৩ তারিখ থেকে সেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এ দেশ তোমরাই গড়বে। সেদিন তোমরাই বলবে ‘আমরাই বাংলাদেশ’। বাংলাদেশ নামক উড়োজাহাজের চালক হবে এ দেশের যুবকেরা, আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে।

তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ বেকার কিন্তু তারা রাস্তায় নেমে কখনো বলেনি, আমাদের বেকার ভাতা দিন। তারা বলেছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’, মানে তারা ন্যায় বিচার চেয়েছে। তারা বলেছে যোগ্যতা ও মেধা অনুযায়ী আমাদেরকে কাজ দিতে হবে। প্রিয় যুবকেরা, আমরা কথা দিচ্ছি, তোমাদের প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব। তোমাদের হাতে বেকার ভাতা নয়, মর্যাদা অনুযায়ী কাজ তুলে দেব।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে পাচারকারীদের পেটে হাত দিয়ে ২৮ লাখ কোটি টাকা ফিরিয়ে আনব। যে এলাকা যত বেশি পিছিয়ে, সেই এলাকাকে অগ্রাধিকার দিয়ে তত বেশি এগিয়ে নেওয়া হবে। আমরা দুর্নীতি নিজেরাও করব না, অন্য কাউকে করতেও দেব না।

 

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত