রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা জনাব তারেক রহমানের

বৃহত্তর ফরিদপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরলেন জনাব তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতার তিনি এই প্রতিশ্রুতি দেন।

ফরিদপুরের অন্যতম সমস্যা নদীভাঙন উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে বেড়িবাঁধ নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন জনাব তারেক রহমান। সেই সঙ্গে পানির সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান।তিনি কৃষকদের সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন। এ জন্য দলটির প্রতিশ্রুত ‘কৃষক কার্ডের’ সুবিধার কথা তুলে ধরেন।

জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের “গুপ্ত” নামে ডাকে। সময় হলে তাদের এক রূপ, আবার অন্য সময় আরেক রূপ। এরা শুধু রূপের পরিবর্তন করে তা নয়, জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ, মেয়েদের নিয়ে গুপ্ত দলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছে। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ। বিএনপির চেয়ারম্যান বলেন, তারা মুখে বলবে একটা, কাজ করবে আরেকটা। যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেন, খারাপ কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে, তারা কীভাবে সৎ লোকের শাসন দেবে?

জনাব তারেক রহমান জানান, তার দল ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করা হবে। জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি।

সমাবেশে বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান ফরিদপুরের ধানের শীষের প্রার্থীদের উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন।  সমাবেশে বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনসমূহের নেতা কর্মীদের পাশাপাশি অগুনতি সাধারণ জনগণ অংশগ্রহণ করেন যা জনাব তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তার দিকেই ইংগিত করে বলে রাজনীতি সংশ্লিষ্টদের অভিমত।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত