রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারত তেল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ায় সম্পূর্ণভাবে স্বাধীন : রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

ভারত কোন দেশ থেকে তেল কিনবে বা কার থেকে জ্বালানি আমদানি করবে, তা পুরোপুরি দিল্লির নিজস্ব সিদ্ধান্ত। রাশিয়ার কাছ থেকে ভারত আর তেল কিনবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পাল্টা এভাবেই কড়া প্রতিক্রিয়া দিল রাশিয়া। বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের জ্বালানি আমদানিতে বৈচিত্র্য আনার কৌশলের মধ্যে নতুন কিছু নেই এবং তারা যেকোনো দেশের থেকে তেল কেনার বিষয়ে স্বাধীন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে এবং পরিবর্তে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে জ্বালানি আমদানিতে রাজি হয়েছেন। এই দাবির প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “রাশিয়া কোনোদিন ভারতের একমাত্র জ্বালানি সরবরাহকারী ছিল না। ভারত সবসময়ই অন্যান্য দেশ থেকে তেল কিনে এসেছে। তাই ট্রাম্পের এই তথ্যে আমরা নতুন কিছু দেখছি না।” পেসকভ আরও জানান, রাশিয়ার তেল আমদানি বন্ধ করার বিষয়ে দিল্লির কাছ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বার্তা মস্কো পায়নি। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাও জানান, এই জ্বালানি বাণিজ্য উভয় দেশের জন্যই লাভজনক এবং বিশ্ববাজারে স্থায়িত্ব বজায় রাখতে সহায়ক।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ভারত রাশিয়ার থেকে আর তেল কিনবেনা বললেও, ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। মোদী শুধুমাত্র মার্কিন শুল্ক হ্রাস করে ১৮ শতাংশ করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রাশিয়ার সংবাদমাধ্যম ‘কোমারসান্ট এফএম’ বিশেষভাবে উল্লেখ করেছে যে, ভারত সরকারের পক্ষ থেকে তেল বন্ধের কোনও প্রতিশ্রুতি প্রকাশ্যে দেওয়া হয়নি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত