মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবো: জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য ও উন্নত সমাজ গঠনের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, “নারীরা নিরাপদ না হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। তাই নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো।”

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার, চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার রঙ্গিপাড়া থেকে শুরু করে মুন্সিপাড়া, ব্যাংক কলোনি, রমনা,শ্যামলী, শান্তিবাগ, রহমানবাগ, বেপারী পাড়া,গুলবাগ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সাঈদ আল নোমান বলেন, “নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। বিশেষ করে কর্মজীবী নারী, গৃহিণী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও রাষ্ট্রীয় পদক্ষেপ একসঙ্গে প্রয়োজন।”

তিনি আরও বলেন, “রাজনীতি আমি সেবার মাধ্যম হিসেবে দেখি। নারীর অধিকার রক্ষা আমার কাছে কোনো স্লোগান নয়, এটি একটি দায়িত্ব। সংসদে যাওয়ার সুযোগ পেলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন বাস্তবায়ন এবং নারীবান্ধব নীতিমালা প্রণয়নে আমি সক্রিয় ভূমিকা রাখবো।”

এ সময় তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নারীর প্রতি সম্মান ও সহমর্মিতা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নারীবান্ধব বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত