মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জনগণের রায় ধানের শীষেই প্রতিফলিত হবে : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ধানের শীষ গণমানুষের আস্থার প্রতীক। ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ১২ তারিখ জনগণের রায় ধানের শীষেই প্রতিফলিত হবে। সুতরাং ষড়যন্ত্র ও চক্রান্ত করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। অনেকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, নতুন নতুন বয়ান দিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তাদের জানা উচিত- বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের মনিকোঠায়। সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে এবং আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই বিএনপি আজকের এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি বিএনপি বরাবরই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আগামীতেও ক্ষমতায় এলে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধিশালী গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিএনপি বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) বেলা ১১টায় ১৬নং চকবাজার ওয়ার্ডের টাক শাহ্ মিয়া মসজিদ লেইন, চন্দনপুরা, সিরাজউদ্দৌলা রোড, একসেস রোড এলাকায় গণসংযোগকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চকবাজার ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আমরা প্রতিহিংসা নয়, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকল মত ও পথের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, মতের অমিল থাকতে পারে কিন্তু দেশ ও জনগণের স্বার্থে আমরা এক ও অভিন্ন। তাহলেই আমরা জনগণের আকাঙ্খিত সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য চট্টগ্রাম-৯ আসনের চিফ কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন কায়সার লাভু, শফিকুল ইসলাম, মো. বকতেয়ার, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, এম এ হালিম বাবলু, নকিব উদ্দিন ভুইয়া, জাহেদুল হক, মো. আলাউদ্দিন, সেলিম বাদশা, ওসমান গনি লিটন প্রমুখ।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত