রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

খুলনায় সেলুন থেকে বের করে যুবককে খুন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় রাকিব হোসেন (২২) নামের এক যুবককে সেলুন থে‌কে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে মাথায় গু‌লি ক‌রে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বৃহস্পিতবার ৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন কুবা মসজিদের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে।

স্থানীয়রা জানান, একটি সেলুনে বসে ছিল রাকিব।হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গু‌লি ক‌রে। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সূত্র অনুসারে, এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। রাকিবও একটি গ্রুপের সদস্য। তার বিরুদ্ধেও মামলা রয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত