মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বিএনপি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও বেকারত্বমুক্ত করতে চাই। ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চাই। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন। জীবন মানের উন্নয়নের জন্য এবং প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ২২নং এনায়েতবাজার ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষভোট দিতে পারিনি। বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। ফলে যোগ্য ও সৎ নেতার অভাবে এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে, ইনশাল্লাহ। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন। কথা দিচ্ছি, আপনাদের যেকোন সমস্যায় আমাকে সবসময় পাশে পাবেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আবু সুফিয়ান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন উপেক্ষা করে তিনি সব সময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার মাধ্যমে তিনি যে দায়িত্ব পেয়েছেন, তা পালনে সবাইকে একযোগে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, এম. এ হান্নান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহুর আহমেদ, সালাউদ্দিন লাতু। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, নকীব উদ্দিন ভূইয়া, মাহবুব আলম রানা, মো. মুছা আলম, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, মো. এনায়েত উল্লাহ, সেলিম খান, মো. মনসুর, মো. তারেক, মো. হাসান, আব্দুল্লাহ আল মামুন, মো. জুয়েল, মো. সিন্টু, জহির আহমেদ, ইব্রাহিম সাইফু, মো. আসিফ, আলী আক্কাস খান, মো. সানি সহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত