রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ ভারতের

আমেরিকার বিরুদ্ধে কেমন হতে পারে সূর্যদের একাদশ

চট্টগ্রাম মেইল ডেক্স

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ আমেরিকা। প্রতিপক্ষের খেলার ভিডিয়ো দেখে শনিবারের ম্যাচের প্রস্তুতি নিয়েছেন সূর্যকুমার যাদবেরা। এই ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

২০ ওভারের বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। গুরুতর চোট পেয়েছেন হর্ষিত রানা। তিনি খেলতে পারবেন না বিশ্বকাপে। পরিকল্পনায় ধাক্কা লাগলেও প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। শনিবার বিশ্বকাপের প্রথম দিন সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ আমেরিকা। ভিডিয়ো দেখে প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়েছে ভারতীয় শিবির। শুক্রবার সূর্য জানিয়েছেন, ইনিংস শুরু করবেন ঈশান কিশন এবং অভিষেক শর্মা।

গত বারের চ্যাম্পিয়ন ভারতের চ্যালেঞ্জ এ বার খেতাব রক্ষার। কোনও দেশ টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। নজির গড়ার সুযোগ রয়েছে সূর্যদের সামনে। অধিনায়ক ওপেনিং জুটির কথা জানালেও বাকি দল সম্পর্কে মুখ খোলেননি। অনুশীলন থেকে অবশ্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশ সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে।

আমেরিকার বিরুদ্ধে ইনিংস শুরু করবেন অভিষেক এবং ঈশান। সূর্যের ঘোষণার পর এ ব্যাপারে জল্পনার অবকাশ নেই। তিন নম্বরে ব্যাট করতে পারেন চোট সারিয়ে ফেরা তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভাল ব্যাট করেছেন তিনি। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সূর্য। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ফর্ম ফিরে পেয়েছেন। দলের অধিনায়কও তিনি। সূর্যের খেলা নিয়ে কোনও সংশয় নেই। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। ছয় নম্বরে দেখা যেতে পারে সহ-অধিনায়ক অক্ষর পটেলকে। সাত নম্বরে দেখা যেতে পারে আর এক অলরাউন্ডার শিবম দুবেকে। আট নম্বরে নামতে পারেন রিঙ্কু সিংহ। ফিনিশারের দায়িত্ব থাকবে কেকেআর ক্রিকেটারের উপর।

শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। খেলবেন অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। অর্শদীপ-বুমরাহের সঙ্গে জোরে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবম। অক্ষর এবং বরুণের সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন তিলক। প্রয়োজনে অভিষেক বা রিঙ্কুকে ব্যবহার করবেন সূর্য।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত