মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বিএনপি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে : জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশে জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের সমর্থনে শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা এলাকায় চট্টগ্রাম-৯ নির্বাচনী আসনের আওতাধীন থানা ও ওয়ার্ড শ্রমিকদলের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আমাদের প্রিয়নেতা তারেক রহমান শ্রমিকদের পাশে থেকে তাদের সকল ন্যায্য দাবি পূরণে কাজ করবেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেন, বিএনপি শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে সব সময় পাশে ছিলো, আগামীতেও পাশে থাকবে। বিএনপি ক্ষমতায় এলে বন্ধ শিল্প ও কলকারখানাগুলো নতুন করে চালু করতে অগ্রগণ্য ভূমিকা রাখবে। কৃষক-শ্রমিক-মজুর সকল শ্রেণীপেশার মানুষের জন্য নিরাপদ ভবিষ্যৎ বিনিমার্ণ করবে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এদেশের শ্রমজীবি মানুষের অবদান অনস্বীকার্য। এই এলাকার শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পেতে পারেন এবং শ্রমিকদের নিরাপত্তায় আমার পক্ষ থেকে সকল ধরনের সহায়তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

শফিকুর রহমান মজুমদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরি লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, কাজী শেখ নুরুল্লাহ বাহার, এড. সাত্তার সরোয়ার, জাকির হোসেন, আজাদ চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী মিনু, আব্দুল বাতেন, আবু বক্কর ছিদ্দিকি, রফিকুল ইসলাম, আবুল হাশেম, আলাউদ্দিন আলী নুর প্রমুখ।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত