রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বর্ণিল আয়োজনে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) স্প্রিং– ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিগত শনিবার ৬ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. এম মজিবুর রহমান। গেস্ট অব অনার ছিলেন পিসিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সদস্য জহির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পিসিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, মোহাম্মদ আলী আজ্জম স্বপন এবং খান মো. আক্তারুজ্জামান। ওরিয়েন্টশন স্পিকার ছিলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. লকিয়ত উল্লাহ।

প্রধান অতিথি বলেন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার স্থান নয়, এটি জ্ঞান, চিন্তাশীলতা ও সৃজনশীলতার বিকাশের ক্ষেত্র। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে তরুণ প্রজন্ম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম এবং নিজের ক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি আরো গুরুত্বারোপ করে বলেন, “জ্ঞানই শক্তি” এবং শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যোগাযোগ ক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। তিনি শেখার প্রক্রিয়ায় সক্রিয় থাকার জন্য শিক্ষার্থীদের আহ্‌বান জানান।

ওরিয়েন্টেশন স্পিকারের বক্তব্যে ড. লকিয়ত উল্লাহ বলেন, শিক্ষাজীবনের প্রথম বর্ষ থেকেই পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া এবং ফলাফলের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সভাপতির সমাপনী বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের জন্য নয়, শিক্ষার্থীদের মনোভাব, আচরণ এবং ব্যক্তিত্বের বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, মোহাম্মদ আলী আজম স্বপন এবং খান মো. আক্তারুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান দীপক কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক জেরিন আক্তার এবং টেঙটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সায়েদুল মোরসালিন। কালচারাল ফোরামের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত