শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

যারা ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

আগামী নির্বাচন দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন : জনাব তারেক রহমান

বিদেশগামী কর্মীদের স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণ দেওয়ার নতুন প্রতিশ্রুতি দিলেন জনাব তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রার্থী জনাব তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটিকে হতে হবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। রোববার ৮ ফেব্রুয়ারি ঢাকা-১৫ আসনের মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনাব তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন, কেউ কেউ আন্দোলনে আহত ও অন্ধ হয়েছেন। সেই ত্যাগের ফলেই আজ মানুষ আবার ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। তিনি আরও বলেন, এই অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি সম্মান দেখাতে হলে আমাদের দায়িত্বশীলভাবে এই ভোট ব্যবহার করতে হবে।

বিএনপির চেয়ারপার্সন বলেন, বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে এবং এর মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
ছাত্র ও তরুণ সমাজের কর্মসংস্থানের বিষয়ে তিনি জানান, প্রতিটি সংসদীয় আসনে অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
জনাব তারেক রহমান বলেন, বিদেশে যেতে গিয়ে যাতে আমাদের তরুণদের জমি বা পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়, সে ব্যবস্থা আমরা করব এবং বিদেশগামী কর্মীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো।কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে জনাব তারেক রহমান বলেন, এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সরকার গঠন হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যখাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে, বিশেষ করে মা-বোনদের চিকিৎসা সেবায় গুরুত্ব দেওয়া হবে। ঢাকা-১৫ আসনের জন্য প্রস্তাবিত হাসপাতাল পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।রাজধানীর ১৫ আসনের কাফরুল এলাকার ১০০ ফুট রাস্তার কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সরকারের সময় এ প্রকল্প শুরু হলেও পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসলে এই এলাকার রাস্তার কাজ বাস্তবায়ন হবে।

বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বহু চাপ ও প্রস্তাব সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।

বক্তব্যের শেষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আসুন, যারা জীবন দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়তে আমরা একসঙ্গে এগিয়ে যাই।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, দলের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি মামুন হাসান, সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সম্পর্কিত খবর

চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী...

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

আমাদের দেশে এত বড় গণঅভ্যুত্থান এর আগে কখনো হয়নি : বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রামে জুলাই শহিদ দিবস উদযাপন যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক...

স্মরণসভা : অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও...

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে উদ্ধার হলো ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ব্রাজিলে তৈরি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের...

চট্টগ্রাম কক্সবাজার রুটে পাঁচদিন পর ট্রেনের যাত্রা শুরু

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ট্রেন যাত্রা শুরু হয়েছে। রোববার ( ১২ জুলাই ) ভোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত