মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নির্বাচনের নামে অতীতে নাটক হয়েছে, তবে এবার আপনারা ভোট দিতে পারবেন : জনাব তারেক রহমান

যারা বিপদে প্রকৃতই পাশে থাকে তাদের ভোট দেওয়ার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে। ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে। রবিবার ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বাড্ডা সাতারকুলের সানভ্যালী মাঠে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জনাব তারেক রহমান।

তিনি বলেন, আমরা রাত জেগে কষ্ট করে বসে আছি কারণ ১২ তারিখে একটি নির্বাচন। এর আগেও কিন্তু গত ১৬ বছরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা তামাশা দেখেছি। নির্বাচনের নামে নাটক হয়েছে। সেই নির্বাচনে দেশের কোনও জায়গায় কোনও মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে। কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়। কারা মানুষের, এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা দেখেছি গত ১৬ বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে সাথে মেগা দুর্নীতিও হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তেমন কোনও কাজ হয় নাই। যদি হতো তাহলে আজকে এখানে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম এই এলাকার কিছু সমস্যার কথা বলেছেন সেগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেনও বিদ্যমান কারণ গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনও কাজ হয়নি।

বিপুল জনসমাগম হওয়া এই সমাবেশে জনাব তারেক রহমান ভোটারদের দীর্ঘ লড়াই ও আন্দোলনের পর ফিরে পাওয়া গুরুত্বপূর্ণ ভোটাধিকার অনেক ভেবে চিন্তে প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন। প্রতিটি জনসমাবেশেই বিপুল জনসমাগম জনাব তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই নির্দেশ করে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত