রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী মূল্যবোধের সৌরভে ও তরুণ প্রতিভার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণ। জ্ঞান, ইসলামী সংস্কৃতি ও শারীরিক সাধনার অপূর্ব সমন্বয়ে গতকাল সেখানে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষক সবংর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও আনজুমান এডুকেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ও আনজুমান এডুকেশন বোর্ডের সচিব প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (দ.) পরিবেশনার পর জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী স্বাগত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইসলামী শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। এর সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা যুক্ত হলে একজন শিক্ষার্থী শারীরিক ও নৈতিকভাবে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে।

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পরীক্ষায় সাফল্য নয়; বরং আল্লাহ, নবী–রাসুল, সাহাবায়ে কেরাম, আহলে বায়তে রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা সৃষ্টির মাধ্যমে দেশ প্রেমিক আদর্শ মানুষ তৈরি করা। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মূলত: সেই মহান দায়িত্বই সূচারুরূপে পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে জামেয়ার অবসরপ্রাপ্ত ৬ জন শিক্ষক অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ ছগীর ওসমানী, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ইংরেজি প্রভাষক শেখ মাইনুল হক চৌধুরী, আরবি প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রজভী, জনাব মুহাম্মদ ফিরোজ উদ্দিন এবং মাওলানা আব্দুল গফুর রিজভীকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শামসুদ্দীন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দিন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর, ক্যাবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ, গভর্নিং বডির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, ড.কামাল উদ্দিন আযহারী, হাফেজ আনিসুজ্জামান,উপাধ্যক্ষ ড. এটি এম লিয়াকত আলী, হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, সহকারী অধ্যাপক মাওলানা আলা উদ্দিন, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা মুহম্মদ নুরুন্নবী, সহকারী অধ্যাপক মুহম্মদ ইলিয়াস আলকাদেরী, অধ্যাপক মোহাম্মদ গোফরান, অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আবু তাহের মুহাম্মদ নুরুল আলম, আবুল হাসেম শাহ সাহেব, ড. নাছির উদ্দিন নঈমী, ড. মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, ফকীহ আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মুহাদ্দিস মুহাম্মদ আবুল হাছানাত আলকাদেরী প্রমুখ। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বাংলা প্রভাষক মোহাম্মদ আব্দুস সবুর ও সহকারী আহবায়ক মোহাম্মদ আজিজুল মোস্তফা। সঞ্চালনায় ছিলেন আরবি প্রভাষক মুহাম্মদ জয়নুল আবেদীন চৌধুরী ও ইংরেজি প্রভাষক আহসান হাবীব মারূফ।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা ও পুরস্কার তুলে দেন। সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত