রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে : জনাব তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সতর্ক করে বলেছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারলে এটি দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হবে। তবে ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে ফলাফল গ্রহণযোগ্য হবে না, এ বিষয়ে তারেক রহমান বিশেষভাবে সতর্ক করেছেন। এছাড়া ভোটাররা যাতে তাদের ভোটের ফল দ্রুত পায়, সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ‘গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা চাই এসব ঘটনা ঘটুক না। মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং কোনো ষড়যন্ত্র টিকবে না।’ এসময় ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে।”

নির্বাচনে জয়লাভের পর বিএনপির প্রধান লক্ষ্য সম্পর্কে তারেক রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তাদের প্রথম অগ্রাধিকার। সাধারণ মানুষ যেন দেশের যেকোনো প্রান্তে নিরাপদে চলাফেরা করতে পারে, সেটিই মূল কাজ হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...
সর্বশেষ সর্বাধিক পঠিত