রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারত ১১৪টি রাফাল যুদ্ধ বিমান ক্রয় করছে

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারত সরকার তার বলেন বিমানবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়াতে বড় মাপের সিদ্ধান্ত নিয়েছে।  ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে গঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) বৃহস্পতিবার ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এই খবর জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা মূল্যের এই বিশাল চুক্তিটি অনুমোদনের প্রক্রিয়াটি এমন সময়ে সম্পন্ন হলো, যখন চলতি মাসের শেষের দিকেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ভারত সফরে আসছেন।

চুক্তি অনুযায়ী, ১৮টি বিমান সরাসরি ফ্রান্স থেকে তৈরি অবস্থায় (fly-away condition) আসবে। বাকি ৯৬টি বিমান ভারতেই অ্যাসেম্বল বা সংযোজন করা হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে এই বহরের প্রায় ৮০ শতাংশ ভারতেই নির্মিত হবে এবং দেশীয় উপকরণের পরিমাণ ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট ভারতীয় কতৃপক্ষ আশা করছে। উল্লেখ্য, রাফাল বিমানগুলি ফরাসি প্রতিরক্ষা সংস্থা দাসো অ্যাভিয়েশন তৈরি করে।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত