মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় চট্টগ্রাম-৯ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনের সম্মানিত ভোটার, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণ যারা বিপুল ভোটে বিজয়ী করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা এই আসনে অন্যান্য দল থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন- যাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদেরকেও অভিনন্দন জানাই। নির্বাচন পরিচালনায় যারা অনন্য ভূমিকা রেখেছেন- বিশেষ করে রিটানিং অফিসার, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী সহ যারা নিরপেক্ষ ও নিরলসভাবে দায়িত্বপালনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমার উপর আস্থা রেখেছে তাই আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। নির্বাচনের পূর্বে জনগণকে যে ওয়াদা দিয়েছি, জনগণ যে প্রত্যাশা করে আমাকে ভোট দিয়েছে- সে প্রত্যাশা পূরণে আমি কাজ করবো। যারা এই নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছেন তারাসহ সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। স্পষ্টভাবে বলতে চাই, জনগণ আমার উপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, সে দায়িত্ব পালনে কঠোর পরিশ্রম করবো। কোন অন্যায় ও অনৈতিক কাজে কখনো ক্ষমতাকে ব্যবহার করব না। যতদিন বেঁচে থাকি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ্।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত