মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে : বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন জনান সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

নির্বাচনে বিজয় অর্জনের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান–এর কবর জেয়ারতের মাধ্যমে চট্টগ্রাম ১০ আসনে সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন জনাব সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, “এই বিজয় ব্যক্তিগত নয়—এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।”

তিনি আরও বলেন,”জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে।”

কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমান এর রুহের মাগফিরাত কামনা করেন।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...
সর্বশেষ সর্বাধিক পঠিত