শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পলাশের রঙে লেগেছে নেশা, বসন্ত এসে গেছে

কমল দাশ

পলাশের রঙে মাতাল হয় টিয়া
চারদিকে ফুলের সুবাস ও কোকিলের কুহু কুহু ডাকই বলে দেয় বসন্ত এসে গেছে। প্রকৃতিকে রাঙিয়ে গাছে গাছে ফোটা পলাশ ফুলে বসে সবুজ টিয়া।

ঋতুগুলো বাঁধন ছিঁড়ে অধিকার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাল দিচ্ছে জলবায়ু পরিবর্তন; কে কত আগে অধিকার প্রতিষ্ঠা করে। যদিও মাঘ মাস পলাশের প্রস্ফুটনের সময়, ফাগুনের হাওয়া তা আরও দ্রুত করেছে।

রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে
রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে

রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা ও গানেও পলাশ ফুলের উল্লেখ আছে। যেমন দোলের গান ‘ওরে গৃহবাসী’–তে ‘রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে’ বা ‘ফাগুন হাওয়ায় হওয়ায়’ গানে ‘তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।’ এ যেন বসন্তে পলাশের রাজত্ব।

কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। কিন্তু বসন্ত আসবে আর ফুল ফুটবে না, তা কী করে হয়! বসন্ত সঙ্গে নিয়ে এসেছে ফুল আর ফুল, প্রকৃতিকে ভরিয়ে তুলতে নানা ফুলের ডালা সঙ্গে নিয়েই বসন্ত এসে গেছে!

পলাশের নেশা তীব্র, পলাশ ফুল সবার মনে একবার হলেও দোলা দিয়েছে। তার ফুলের প্রেমের জালে জড়ায়নি—হয়তো এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। বসন্তে পলাশবনে ঘোর লাগে। তবে বড় ক্ষণস্থায়ী পলাশের মৌসুম। মাত্র ২০ থেকে ২৫ দিন। তার নেশা লাগতে লাগতে, চিনে নিতে নিতে সে উধাও হয়ে যায়। যৌবনের উন্মাদনার মতো ক্ষণস্থায়ী। তবে এই ক্ষণস্থায়ী সুখ চলে গেলেও স্মৃতি থেকে যায় পুরো বছর। সেই স্মৃতি নিয়ে আমরা অপেক্ষায় থাকি আরেক বসন্তের।

পলাশ কানন ধৈর্য হারায় রঙের ঝড়ে
পলাশ কানন ধৈর্য হারায় রঙের ঝড়ে
কবিরা পলাশের বর্ণনা নানানভাবে দিয়েছেন, কেউ কবিতায়, কেউবা গানে গানে। রবীন্দ্রনাথ গানে লিখেছেন—

‘কুঞ্জবনের অঞ্জলি যে ছড়িয়ে পড়ে,
পলাশ কানন ধৈর্য হারায় রঙের ঝড়ে।’
বাংলার গ্রামে ও শহরে প্রায় সব জায়গায় কমবেশি পলাশ ফুল দেখতে পাওয়া যায়। গ্রামে পলাশগাছের নিচে শিশুরা ফুল দিয়ে খেলা করে। শিশুরা একে অপরের কানে ফুল দিয়ে দেয়। গ্রামবাংলার এই দৃশ্য চোখে পড়ার মতো। তিন প্রকার রঙের পলাশের মধ্যে হলুদ পলাশের জন্ম ভারতবর্ষে। গাছটি খুব কষ্ট সইতে পারে। রুক্ষ ও শুষ্ক মাটিতেও পলাশ বিনা যত্নে ফুল দেয়।

বসন্তের আগমনকে ঘিরে কবিরাও লেখেন নানা গান ও কবিতা। শীতের জীর্ণতাকে সরিয়ে দিয়ে বসন্ত নিয়ে আসে মিষ্টি রোদ ও গাছে গাছে নতুন পাতা আর ফুল। চারদিকে একটা স্নিগ্ধ আবেশ তৈরি হয় এই বসন্তেই।

‘বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিল নেশা,
কারা যে ডাকিল পিছে,
বসন্ত এসে গেছে।’

কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে
কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে

এই গানের লাইনগুলো পছন্দ করে না—এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। গানের সঙ্গে সঙ্গে ঋতুরাজ বসন্তও সবার পছন্দ করে। বাঙালি জীবনের সংস্কৃতির আবাহনে পলাশ ফুলের লালচে কমলা আভা হৃদয় সাজিয়ে দেয়। লালচে কমলা বর্ণচ্ছটার আবেগের ফুলগুলো ছন্দায়িত করে তোলে। আকাশে রক্তিম আলো ছড়িয়েই যেন কথা বলে পলাশ। বাংলার এই মাটিতে পলাশের আগমন বহুকাল আগে।

ছবি: কমল দাশ

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত