শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বোধনের বর্ণাঢ্য বসন্তউৎসবের আয়োজন চট্টগ্রামের আমবাগানে

প্রেস বিজ্ঞপ্তি

 

আজ পহেলা ফাল্গুনে বোধনের বর্ণাঢ্য বসন্তউৎসবের আয়োজন আমবাগানে

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে’… ‘এলো বনান্তে বসন্ত। বনে বনে মনে মনে রং ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত’… শীতকে আনুষ্ঠানিক বিদায় দিয়ে ভালোবাসার দিনে ফাল্গুনী সমীরণ; পাতাঝরা পলাশ আর শিমুলের ডালে ডালে যে রঙ লেগেছে, সেই ঋতুরাজকে বরণ করতে দেশের পুরোধা সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম পহেলা ফাল্গুন শনিবার (১৪ ফেব্রুয়ারি) বন্দরনগরীর পাহাড়তলীর রেলওয়ে জাদুঘর সংলগ্ন শহীদ ওয়াসিম আকরাম পার্কে আয়োজন করে বসন্ত উৎসব ১৪৩২। সকাল থেকে শুরু হওয়া এ উৎসবের আঙিনায় ছিল কখনো সংগীত, নৃত্য, আবৃত্তি, কখনো ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন। সকাল ৯ টায় ভায়োলিনিস্ট চিটাগাং এর যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন। পরিচালনায় ছিলেন শিল্পী প্রিয়তোষ বড়ুয়া। বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে নতুন সমীরণে স্বতঃস্ফূর্ততায় অংশ নেন নৃত্যরূপ একাডেমি , সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্যা স্কুল অব ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমি এর নৃত্যশিল্পীরা। গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুরপঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী সংগীতালয় । একক গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী কেশব জীপসী, কান্তা দে, রিষু তালুকদার, শিমু বিশ্বাস, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, রিনা দাশ, মনি আচার্য্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র। ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদ ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস, সংগীতা কর চৌধুরী, পলি ঘোষ, শংকর প্রসাদ নাথ, জসিম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, লিংকন বিশ্বাস। তিনি বলেন, আমি চট্টগ্রামকে সবার চট্টগ্রাম হিসেবে দেখতে চাই। এখানে সংস্কৃতিকর্মীদের অবদান রয়েছে। একটি মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির এসব উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম উল্লেখ করেন। বক্তরা বলেন, সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপোড়েনের গ্লানি মুছে যায় এই বসন্তে। এই ফাগুনেই রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। বুকের রক্তে বাঙালি রক্ষা করেছে মাতৃভাষার মর্যাদা।

পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, পল্লব গুপ্ত, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী। অনুষ্ঠান শেষে বসন্ত বরণ বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর সড়কগুলো নানান ছন্দে, গানে, ঢোলের বাজনায় মাতিয়ে রাখে।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত