মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. একে এম ফজলুল হককে শুভেচ্ছা জানালেন জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ডা. একে এম ফজলুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

১৪ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা.একে এম ফজলুল হকের অফিসে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তিনি জামায়াত প্রার্থীর সাথে কুশলাদি ও সৌহার্দ্য বিনিময় করেন এবং চট্টগ্রাম-৯ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদী নিয়ে আলাপ-আলোচনা করেন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও চট্টগ্রাম-৯ এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবো। রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে মানুষের অধিকার রক্ষায় আমরা গঠনমূলক ভূমিকা রাখবো। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

একই সঙ্গে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম ও চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী ওয়াহিদ মুরাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত