রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নাইজেরিয়ায় গ্রামে জঙ্গি হামলা : অন্তত ৩২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মোটরসাইকেলে এসে তিনটি গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৩২ জনকে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। এই হামলায় বেশ কিছু মানুষকে অপহরণ করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য ঘরবাড়ি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার নাইজার রাজ্যের বোর্গু এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আইএস এবং মুক্তিপণ আদায়কারী সশস্ত্র ডাকাত দলগুলোর কারণে সৃষ্ট জটিল নিরাপত্তা সংকটের মধ্যেই এই নতুন হামলা চালানো হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্টরা ধারণা করছেন।

নাইজার রাজ্যের পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন একটি গ্রামে হামলার খবর নিশ্চিত করে জানান, সন্দেহভাজন ডাকাত দল টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালিয়েছে। সেখানে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, হামলাকারীরা এরপর কোনকোসো গ্রামে আক্রমণ চালায়। তবে অন্যান্য হামলার বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট।

তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ভাষ্য অনুসারে সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘ সময় ধরে গ্রামে পাইকারী হত্যা ও তান্ডব চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনোরকম তৎপরতা ওই সময়ে ছিলো না। গ্রামের বাসিন্দাদের ভাষ্য অনুসারে নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলো দ্রুততম সময়ে প্রতিক্রিয়া দেখালে ক্ষয় ক্ষতি অনেক কম হতো।

প্রসঙ্গত উল্লেখ্য গত ১ বছরে নাইজেরিয়ার গ্রামগুলোতে জঙ্গি গোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ মহল দাবি করছে সশস্ত্র ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো খ্রীস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক হামলা চালালেও নাইজেরিয়ার সরকার এই বিষয়ে কোনো প্রকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে না। যদি নাইজেরিয়ার সরকার এই দাবি খারিজ করে দিয়ে বলছে, খ্রীস্টান সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ সঠিক নয় বরং নাইজেরিয়ায় চলমান সহিংসতায় খ্রীস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ব্যাপক হারে মারা যাচ্ছে এবং সরকার চলমান সহিংস পরিস্থিতির মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত