মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।রোববার ১৫ ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে এক বাণীতে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এ ই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।’

তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।’

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...
সর্বশেষ সর্বাধিক পঠিত