মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে জামায়াত : নায়েবে আমির তাহের

নিজস্ব প্রতিবেদক

জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে সরকারকে সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। তবে দলটি কোনো জাতীয় সরকারে অংশ নেবে না বরং শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানিয়েছেেন দলটির নায়েবে আমির জনাব সৈয়দ আব্দুল্লাহ তাহের।

রবিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান। সেখানে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হওয়ার পর রাতে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ জনাব আব্দুল্লাহ তাহের গণমাধ্যম কর্মীদের এই তথ্য অবগত করেন।

সাংবাদিকদের তাহের বলেন, এটি রাজনীতির একটি বিশাল গুণগত পরিবর্তন। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। জামায়াত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না। শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে। সাক্ষাতে আইনশৃঙ্খলার বিষয়ে সরকার যেনো নজর দেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...
সর্বশেষ সর্বাধিক পঠিত