রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা আসন্ন

আন্তর্জাতিক প্রতিবেদক

ইরান জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ‘নির্দেশনামূলক নীতিমালা’র বিষিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি নিশ্চিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আরাগচি নিশ্চিত করেন যে, এখনো অনেক কাজ বাকি। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ‘অগ্রগতি হয়েছে।’ মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, আলোচনাটি ‘সাধারণ লক্ষ্য এবং প্রাসঙ্গিক কারিগরি বিষয়গুলো চিহ্নিত করার ক্ষেত্রে ভালো অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে।’

জেনেভায় ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, বিবিসিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘অগ্রগতি হয়েছে, তবে এখনো অনেক বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। ইরানিরা জানিয়েছে, তারা আমাদের অবস্থানের মধ্যকার ব্যবধানগুলো মেটাতে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘কিছু দিক থেকে এটি ভালো হয়েছে; তারা পরবর্তীতে আবারও দেখা করতে রাজি হয়েছে। তবে অন্যান্য দিক থেকে এটি অত্যন্ত স্পষ্ট যে, প্রেসিডেন্ট কিছু রেড লাইন বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছেন যা ইরানিরা এখনো মেনে নিতে বা তা নিয়ে কাজ করতে ইচ্ছুক নয়।’

এই আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন যে, তিনি এতে ‘পরোক্ষভাবে’ জড়িত থাকবেন এবং ইঙ্গিত দিয়েছিলেন, এবার তেহরান আলোচনার বিষয়ে আগ্রহী।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত