সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব ছিলো গণতন্ত্রে উত্তরণ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যতো দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে।তিনি আরও বলেন, সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ডাইনামিক মিনিস্ট্রি করতে পারব বলে আশা করি। মানুষের সমস্যা সমাধানে কাজ করব। ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের সহযোগিতা করা এবং সামাজিক নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি। রোজায় দ্রব্যমূল্য নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করব। আইনশৃঙ্খলা ইমপ্রুভ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান, বিপ্লবের পর মুহূর্তেই সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এসেছে। এটা একটি বড় অ্যাচিভমেন্ট। জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেজন্য সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু করতে পেরেছে বলে মনে করে আমার দল। মূল বিষয়টি ছিল, গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা করতে পেরেছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত