রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

হাবিবুল বাশার সুমন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচক প্যানেলে ছিলেন লম্বা সময়। তবে এবার আরও বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন জনাব হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি বিসিবির কাছ থেকে প্রধান নির্বাচক হওয়ার এই প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা মিস্টার ফিফটি খ্যাত এই ক্রিকেটার। তিনি বর্তমানে বিসিবির গুরুত্বপূর্ণ বিভাগ গেম ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইতিপূর্বে কাজ করেছেন নারী উইং নিয়েও।

হাবিবুল বাশার সুমনকে এই প্রস্তাব দেওয়ার কারণ, বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক পদে আর থাকতে চাইছেন না। সাবেক এই অধিনায়কের কাজের মেয়াদ শেষ হচ্ছে এ মাসে। নতুন করে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন বলে জানিয়েছেন বোর্ডকে। বিসিবি লিপুকে মেয়াদ শেষে অন্তত আরও ২-৩ মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে। স্বল্প সময়ের জন্য দায়িত্ব চালিয়ে যেতে লিপুও রাজি। তবে দীর্ঘ মেয়াদে থাকছেন না, অর্থাৎ চুক্তি নবায়নের মতো কিছু হচ্ছে না।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত