সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

ভোটের আগে জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করবে সরকার। এ জন্য মন্ত্রিসভার সব সদস্যদের দু–একদিনের মধ্যে তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে জানাতে বলা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয় কীভাবে কাজ করবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বিএনপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো মনে রেখে মন্ত্রণালয়গুলোকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবাইকে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের কর্মপরিকল্পনা দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে হাজির করবেন। তারপর প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। মন্ত্রী জহির উদ্দিন বলেন, ‘দলের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এই কর্মসূচি শুধু বিএনপির ছিল না, গণতান্ত্রিক রাজনৈতিক সকল দল এর সঙ্গে যুক্ত ছিল।… অগ্রাধিকারের ভিত্তিতে ১৮০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকারের রয়েছে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, পণ্য সরবরাহ চেইন ঠিক রাখা এবং জ্বালানি খাতে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়; গ্যাস এবং বিদ্যুতের দিকে বা লক্ষ্য রাখা- এসব বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত