শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভারত এআই ইমপ্যাক্ট সামিট থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

আন্তর্জাতিক প্রতিবেদক

ভারত চলমান আন্তর্জাতিক এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ এ হঠাৎই বড়সড় নাটকীয় মোড় সবার দৃষ্টি কেড়েছে। গতকাল পর্যন্ত উপস্থিতি নিশ্চিত থাকলেও, আজ বৃহস্পতিবার হঠাৎ করেই জানানো হল যে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। জেফরি এপস্টাইন মামলার নথিতে নাম আসায় বিশ্বজুড়ে চলা বিতর্কের মাঝেই এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “গভীর চিন্তাভাবনার পর এবং এআই সামিটের মূল বিষয়গুলোতে আলোকপাত করার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মিস্টার গেটস মূল বক্তব্য দেবেন না।” ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর পরিবর্তে আফ্রিকা ও ভারত দফতরের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। তবে আশ্চর্যের বিষয় হলো, মাত্র ২৪ ঘণ্টা আগেই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর উপস্থিতির কথা জোর দিয়ে জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হলো কেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বর্তমানে জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিতে নাম থাকায় ব্যাপক অনলাইন সমালোচনার মুখে পড়েছেন গেটস। নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এমনকি তাঁর সাম্প্রতিক ভারত সফর নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন যে তিনি ভারতকে ‘পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছেন। যদিও বিল গেটস এই সমস্ত অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু একারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের অনুমান।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই অন্ধ্রপ্রদেশের গন্নভরম বিমানবন্দরে বিল গেটসকে লাল গালিচা সংবর্ধনা দেয় রাজ্য সরকার। মন্ত্রী নারা লোকেশ স্বয়ং উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান। কিন্তু সেই উষ্ণ অভ্যর্থনার কয়েক দিনের মধ্যেই দিল্লির গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে তাঁর এই সরে দাঁড়ানো যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিল গেটস না থাকলেও ভারত এআই ইমপ্যাক্ট সামিটের জৌলুস কমছে না। আজ চতুর্থ দিনে উপস্থিত থাকছেন একঝাঁক বিশ্বনেতা৷ থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, স্যাম অল্টম্যান এবং মুকেশ আম্বানি।

তবে গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটস উপস্থিত না থাকলেও ভারতের স্বাস্থ্য ও উন্নয়নমূলক লক্ষ্যমাত্রা পূরণে তারা আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত