শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রমজানে এতিম শিক্ষার্থীদের পাশে জাইমা রহমান : নিলেন ১ মাসের খাবারের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির দায়িত্ব নিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে রাজধানী ঢাকার কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা পরিদর্শন করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রমজান মাসের প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির জন্য পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে। এতে পুরো মাসজুড়ে তাদের নিয়মিত খাবার নিশ্চিত করা সম্ভব হবে।

খাদ্য দ্রব্য হস্তান্তরের সময় জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, রমজান মাসে তারা যেন নির্বিঘ্নে ইবাদত ও পড়াশোনা করতে পারে—এই লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত