রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আশা করা যাচ্ছে ভারত ও তার ভিসা কার্যক্রম বাংলাদেশে সম্পূর্ণভাবে চালু করবে।

ভারতে বাংলাদেশের ভিসা সেবা সম্পূর্ণভাবে চালু

উভয় দেশের সংশ্লিষ্ট সূত্রের মতে অতি শীঘ্রই বাংলাদেশ - ভারত সম্পর্ক আগের মতোই জোরদার হয়ে উঠবে।

সম্পাদকের ডেস্ক

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনরায় পারস্পরিক সহযোগিতামূলক হওয়ার পথে বিরাট একটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কূটনৈতিক টানাপোড়েন চলছিল, তার অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ভারতে তার সব ভিসা ও কনস্যুলার সেবা পুনরায় চালু করেছে। বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এবং তার সহকারী হাইকমিশনগুলো আগরতলা ও শিলিগুড়িতে গত শুক্রবার থেকে সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ শুরু করেছে। সূত্র – কলকাতা ২৪.কম।

পর্যটন, চিকিৎসা, ব্যবসা, কর্মসংস্থান সব ক্যাটাগরির ভিসা এখন পাওয়া যাচ্ছে। ডিসেম্বর ২০২৫-এর শেষের দিকে যে সেবা স্থগিত করা হয়েছিল, তার অবসান ঘটল এই সিদ্ধান্তে। তখন বাংলাদেশ মিশনগুলো ‘অপরিহার্য পরিস্থিতি’ ও নিরাপত্তা উদ্বেগের কথা বলে সেবা বন্ধ করেছিল। কূটনৈতিক চত্বরের কাছে বিক্ষোভ, বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাবের উত্থান, এসব কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল।

জনাব তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তার প্রথম বড় পররাষ্ট্রনীতি সংক্রান্ত পদক্ষেপ।

জনাব তারেক রহমানের সরকার শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিয়ে আসছিলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে সম্পর্ক স্বাভাবিক করার পথে বাংলাদেশ সরকারই প্রথম পদক্ষেপটা নিয়েছে। এখন ভারত সরকারের পালা। অবশ্য বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সূত্র অনুসারে ভারতও বাংলাদেশে তার ভিসা সেবা পুরোপুরি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে, যেটার উপর একটা প্রতিবেদন ইতিমধ্যেই চট্টগ্রাম মেইল প্রকাশ করেছে।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত