সোমবার, জুন ১, ২০২৬

শীঘ্রই কালুরঘাট সেতু নির্মাণ করা হবে : এরশাদ উল্লাহ এমপি

বোয়ালখালীর চরণদ্বীপে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় এমপি।

বিশেষ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। নির্বাচনের আমেজ শেষ, এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কাজের পালা শুরু হয়েছে। নতুনভাবে কালুরঘাট সেতু নির্মাণ করা বেয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। নির্বাচনী ইশতেহারে এলাকাবাসীর কাছে আমার প্রথম প্রতিশ্রুতি ছিল কালুরঘাট সেতু নির্মাণ। এখন আর সমস্যা নেই, খুব শীঘ্রই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ জন্য রেল কর্তৃপক্ষের সাথে মাসে অন্ততঃ দুই বার সভা করে কালুরঘাট সেতুর নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করবো। আজ ২২ ফেব্রুয়ারি রোববার দুপুরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আলমাছ ম্যানসনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুরুতে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে ও পরে কধুরখীল, পোপাদিয়া ও পূর্ব গোমদন্ডী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দেও সাথে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

তিনি বলেন, আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করবো। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে সরকার আপনাদের পাশে আছে। সকলের সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন এলাকা উপহার দিতে পারবো।
সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ আরও বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচী শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কৃষকেরা সুফল ভোগ করবে। আমরা কৃষকদেরকে সার ও বীজ দিয়ে সহায়তা করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আমরা সারাদেশে কাজ শুরু করেছি। সারাদেশে ৫ কোট পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। অন্যান্য ভাতার ব্যাপারেও সরকার বিবেচনায় রেখেছে।
তিনি বলেন, বিগত ১৭ বছরে অনুষ্ঠিত তামাসার নির্বাচনগুলোতে জণগণ ভোট দিতে পারেনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকলেই সারাদেশে স্বতঃস্ফুর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’কে জয়যুক্ত করেছে। সবাইকে সাথে নিয়ে আমরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উন্নত নতুন বাংলাদেশ গড়তে চাই।
চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলম, বোয়ালখালী পৌর বিএনপি’র আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল। বক্তব্য রাখেন চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আক্কাস খান, সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাজী সোলায়মান, লোকমান উদ্দিন, আবদুল করিম প্রমূখ।

সম্পর্কিত খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।...

রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৮ মে সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে প্রধান...

আলীনগর-জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই আলীনগর-জঙ্গল সলিমপুর, এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা...

ভারতকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেটের দেশ তাইওয়ান

বিশ্ব অর্থনীতিতে এক অপ্রত্যাশিত মাইলফলক অর্জন করেছে তাইওয়ান। অপেক্ষাকৃত স্বল্প জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র বিশ্বের অন্যতম জনবহুল ও বৃহৎ রাষ্ট্র ভারতকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম...

৩০ মে আজিমনগর ভান্ডার শরীফে পবিত্র বার্ষিক ওরশ শরীফ

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের মহান সুফি ইউসুফে সানি, জামালেমোস্তফা, গাউসুলআজম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান শাহ(ক.) মাইজভান্ডারী( প্রকাশ- বাবাভান্ডারী) কেবলার প্র-দৌহিত্র...

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে : সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায়। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম...
সর্বশেষ সর্বাধিক পঠিত