রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে অ্যাসেন্ডিয়াম সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) অনুষ্ঠিত হয়েছে অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫ অ্যাওয়ার্ডস সেরিমনি এবং লিডারশিপ ট্রানজিশন ২০২৬ শীর্ষক অনুষ্ঠান। গত রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাসেন্ডিয়াম সামিটের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। একই সাথে পিসিআইইউ ভলান্টিয়ার্সের ২০২৫ কার্যনির্বাহী কমিটির বিদায় এবং ২০২৬ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের শপথ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পিসিআইইউ ভলান্টিয়ার্সের কো–অর্ডিনেটর মু. রাশেদ খান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার ওবায়দুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান এ এস এম ইফতেখারুল আজম, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে সহকারী প্রক্টরবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, ও স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের উপদেষ্টা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত