রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

একুশে পদক প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা পদক তুলে দেন। উল্লেখ্য, এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রী আজ সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান।

চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের জন্য এ বছর একুশে পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।

চারুকলায় অনন্য অবদানের জন্য পদক পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।

স্থাপত্য শিল্পে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন।

সংগীতে এ বছর মরণোত্তর একুশে পদক পেয়েছেন বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক গ্রহণ করেন সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা।

এছাড়াও দেশের ইতিহাসে প্রথম রক ব্যান্ড হিসেবে দলগতভাবে একুশে পদক জয় করে ইতিহাস গড়েছে ওয়ারফেস। ব্যান্ডটির পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু পদক গ্রহণ করেন।

সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক এবং সাপ্তাহিক যায়যায়দিনের মাধ্যমে সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টির স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার।

গ্রামীণ লোকজ সংস্কৃতি ও পালাগানকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য ইসলাম উদ্দিন পালাকার এ বছর একুশে পদক পেয়েছেন। নৃত্যকলায় শিশুদের বয়স উপযোগী শিক্ষা নিশ্চিত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া অর্থিয়া আহমেদ এবং ভাস্কর্য শিল্পে আধুনিক ও ভিন্নধর্মী মাধ্যমের ব্যবহারে পারদর্শী শিল্পী তেজস হালদার জস এ বছরের রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন।

পদক প্রদান শেষে মাননীয় প্রধানমন্ত্রী বিজয়ীদের অভিনন্দন জানান এবং দেশ গঠনে তাদের সৃজনশীল কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত