রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সাকিব ও মাশরাফিকে নির্দোষ প্রমাণিত হয়েই খেলায় ফিরতে হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

নতুন ক্রীড়া মন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, নির্দোষ প্রমাণিত হয়েই সাকিব–মাশরাফি ক্রিকেটে ফিরতে হবে। বুধবার ২৫ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ৫০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন করেন। সেখানেই গনামাধ্যমের সাথে নতুন করে সাকিব–মাশরাফিকে নিয়ে কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন,  ‘আমি একজন খেলোয়াড় হিসেবে মনে করি, সাকিব ও মাশরাফি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। দেশের মানুষের যে ভালোবাসা আমি তাদের প্রতি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে, সেটি সত্যিই অনন্য।’ মামলা প্রসঙ্গে আমিনুল স্পষ্ট করে বলেন, ‘তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করতে হবে। তারা যদি আইনগত বিষয়গুলো ফেস করে নিরপরাধ প্রমাণিত হন এবং দেশের মাঠে ফিরে খেলতে চান, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি অবশ্যই তাদের স্বাগত জানাব।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা দেশের জন্য দীর্ঘদিন খেলেছেন, তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। সবকিছু আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়াই উচিত।’

সম্পর্কিত খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত