সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : ৭ নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

মাইক্রোবাস সহ আটক আওয়ামী নেত্রী : ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন। আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার বহন করে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...
সর্বশেষ সর্বাধিক পঠিত