রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানে একটি ‘বড় সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পরে এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন, ‘আমরা শেষ করলে আপনারা আপনাদের সরকার নিজেদের হাতে তুলে নিন।’

ট্রাম্প বলেন, এই অভিযানের লক্ষ্য হলো  ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস ও নৌবাহিনী সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই এর বাসভবন ও গোয়েন্দা সংস্থার কার্যালয় ধ্বংস হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদস্যদের উদ্দেশে ট্রাম্প অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হচ্ছে এবং দিনভর তা অব্যাহত থাকতে পারে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রীয় অংশসহ আইআরজিসির গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে হামলা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। রয়টার্সের খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত