রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আরাফি : কঠোর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরান বলেছে তারা প্রতিশোধ নেবেই। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রও হুঁশিয়ারি দিয়েছে।

অনলাইন ডেস্ক

আলি খামেনেইয়ের মৃত্যুর পরে অস্থায়ী ভাবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বেছে নিল ইরান। খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর ঘনিষ্ঠ আরাফিকে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এত দিন তিনি ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স-এর ডেপুটি চেয়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন। একই সঙ্গে ইরানের শিক্ষাব্যবস্থার প্রধান হিসাবেও দায়িত্ব সামলাচ্ছিলেন আয়াতোল্লা আরাফি।

সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের মৃত্যুর পরেও দমছে না ইরান। প্রত্যাঘাত শুরু করেছিল আগেই। এ বার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল তেহরান। জানিয়ে দিল, ‘বদলা’ তারা নেবেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান জানান, প্রতিশোধ নেওয়াটা ইরান নিজেদের বৈধ অধিকার এবং আশু কর্তব্য হিসাবে দেখছে এবং এই কর্তব্য পালনে কোনও খামতি রাখবে না তেহরান।

আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পরে এটিই প্রথম বিবৃতি ইরানের প্রেসিডেন্টের। খামেনেই এবং ইরানি প্রশাসনের শীর্ষ কর্তাদের নিশানা করেই শনিবার হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইজ়রায়েল। ওই হামলাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজ়াদা, সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি এবং এক সেনা কমান্ডারেরও মৃত্যু হয়। তাঁদের মৃত্যুর পরে এ বার আমেরিকা এবং ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পেজ়েশকিয়ান। খামেনেই এবং অন্য শীর্ষ আধিকারিকদের মৃত্যুর ‘বদলা’ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার এবং কর্তব্য’ বলে দাবি করেছেন তিনি।

খামেনেইয়ের মৃত্যুর পরে শোকবার্তায় পেজ়েশকিয়ান বলেন, “যাঁরা এই ঐতিহাসিক অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং ন্যায়বিচার পাওয়াকে আমরা নিজেদের কর্তব্য এবং বৈধ অধিকার বলে মনে করছি। এই মহান কর্তব্য পালন করতে আমরা নিজেদের সকল শক্তি লাগিয়ে দেব।” বস্তুত, খামেনেই পরবর্তী আমলে ইরানকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজ়া আরিফও। সকল মন্ত্রী এবং গভর্নরদের যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি থাকতে বলেছেন তিনি। ইরানের প্রশাসন পরিচালনায় যাতে কোনও সমস্যা না হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

আমেরিকা এবং ইজ়রায়েলের উদ্দেশে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর প্রধান আলি লারজানি। তিনি খামনেইয়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম বলেই পরিচিত। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন কমান্ডার ছিলেন তিনি। খামেনেই-হত্যার পরবর্তী সময়ে তিনি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

খামেনেই-ঘনিষ্ঠ ওই সামরিক নেতা বলেন, “গতকাল আমেরিকা এবং ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওদের ক্ষয়ক্ষতিও হয়েছে। আজ আমরা ওদের উপর এমন হামলা করব, যা ওরা কখনও দেখেনি।” লারজানির এই হুঁশিয়ারির পরে পাল্টা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট সমাদমাধ্যমে লেখেন, “ওরা বলছে ওরা নাকি আরও জোরালো হামলা করবে। ওরা এমন না করলেই ভাল। কারণ যদি ওরা এমন কিছু করে, আমরাও এমন হামলা করল, যা ওরা কখনও দেখেনি।”

সূত্র – আনন্দবাজার অনলাইন।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত