রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মার্কিন – ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে সমর্থন চীনের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানকে সমর্থন জানিয়েছে চীন। আজ সোমবার ২ মার্চ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে এই সমর্থনের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই খবর নিশ্চিত করেছে।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ওয়াং ই বলেন, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সমর্থন জানান।

চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে বলেন, তাদের অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, উত্তেজনা যেন আরও না বাড়ে এবং এই সংঘাত যেন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে। একই দিন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও ফোনালাপ করেন ওয়াং ই। ওই আলাপে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে বলেন, তারা ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের মূল লক্ষ্য ও নীতিমালা লঙ্ঘন করছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গেও টেলিফোনে আলাপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওই আলাপে তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এখন ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়ার ঝুঁকির মুখে পড়েছে। সিসিটিভিকে দেয়া বক্তব্যে ওয়াং ই আরও বলেন, প্রধান শক্তিগুলো শুধু নিজেদের সামরিক শ্রেষ্ঠত্বের ওপর ভর করে অন্যান্য দেশের ওপর ইচ্ছামতো হামলা চালাতে পারে না।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত