রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চাঁদাবাজ ও দাগী আসামীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ৪ মার্চ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‌‌‘ইতিমধ্যেই ঢাকা শহরসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগি আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত নিরপেক্ষভাবে (নিমোহ) এই তালিকা তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়।’ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও উল্লেখ করেন,  এই সাঁড়াশি অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। তালিকাভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসাই এই অভিযানের মূল লক্ষ্য।

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সকল সচেতন নাগরিক আমাদের সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই এই অভিযান শুরু হবে বলে জানান মন্ত্রী। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

 

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত