মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়তে চাই: সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, এলাকার মানুষের জীবনকে সহজ করা এবং চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত পরিবেশ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় ঝাটকা আহরণ থেকে বিরত থাকা ৬০০ জন জেলে পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, আমি জানি আপনারা ১২ ফেব্রুয়ারি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমি চাই আপনাদের জীবনটা যেন আরেকটু সহজ হয়। আপনাদের সন্তানরা যেন নিরাপদে স্কুলে যেতে পারে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেন না থাকে, সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, তাহলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।

সংসদ সদস্য আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঝাটকা সংরক্ষণের জন্য নির্ধারিত সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন, যা ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে সহায়ক। এ কারণে জেলেদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, মৎস্যজীবীদের কষ্ট আমরা বুঝি। তাই সরকার তাদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। ভবিষ্যতেও জেলেদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।

এ সময় তিনি এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জেলা মৎস কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে এবং জেলা মৎস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মাহমুদ,নগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া,জেসমিন খানম,
মন্দির কমিটির সভাপতি ডাক্তার ননী গোপাল, জেলে প্রতিনিধি খেলন দাস ও পূর্ণিমা রায় সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগন,স্থানীয় নেতৃবৃন্দ, মৎস্যজীবী নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত