রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানকে গণতান্ত্রিক হতে হবে না, আমাদের সাথে কাজ করলেই হবে : ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানকে গণতান্ত্রিক হতে হবে না। আমি বলছি এমন একজন নেতা হতে হবে যিনি ভালো কাজ করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভালোভাবে সম্মান দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে, আমাদের মিত্রদের সম্মান করবে।’গতকাল শুক্রবার ৬ মার্চ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহ আগে ইরান যেমন ছিল, এখন আর তেমন নেই। এক সপ্তাহ আগে তারা অনেক শক্তিশালী ছিল। এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।’

ইরানের নতুন নেতা নির্বাচনে তাকে যুক্ত রাখতে হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যিনি নতুন নেতা হবেন তিনি অনেকটা ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মতো কাজ করবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনাবাহিনী। এরপর ডেলসি প্রেসিডেন্ট হন। যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। এটি খুব সহজে কাজ করবে। ইরানের বিষয়টি অনেকটা ভেনেজুয়েলায় আমরা যা করেছি সেটির মতো হবে। এ মুহূর্তে সেখানে আমাদের একজন অসাধারণ নেতা আছেন। তিনি খুব ভালো করছেন। ইরানের বিষয়টি ভেনেজুয়েলার মতো কাজ করবে।’

আর এ নেতা যদি আয়াতুল্লাহ খামেনির মতো ধর্মীয় নেতা হন তাতেও সমস্যা নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এ ব্যাপারে কোন ব্যক্তি নেতা হচ্ছেন, সেটির ওপর নির্ভর করবে। আমার ধর্মীয় নেতা নিয়ে সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি। যারা অসাধারণ।’

সূত্র : সিএনএন

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত