মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন বজায় থাকবে : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও সমর্থন করে যাবে। শনিবার ৭ মার্চ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ভারতীয় হাইকমিশন এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

ইফতার অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন , আজ আমরা এখানে সমবেত হওয়ার সময় আমাদের বন্ধুত্বের দৃঢ় বন্ধনের কথা স্মরণ করি। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্ক আমাদের দ্বি-পক্ষীয় সম্পর্ককে সত্যিকার অর্থে জনকেন্দ্রিক করে তুলেছে। আমাদের দুই দেশের মধ্যে সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক সংযোগ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভাগাভাগি করা ত্যাগের অমোচনীয় স্মৃতি আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে রেখেছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, আজকের এই ইফতার সমাবেশে আপনাদের সম্মানিত উপস্থিতি আমাদের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারের অর্থবহ পুনর্ব্যক্ত। এ সময় তিনি উপস্থিত সবার প্রতি এবং রমজান মাস পালনকারী বাংলাদেশের সব ভাই-বোনের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র মাস সবার জন্য সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এবং সহানুভূতি, করুণা ও অন্তর্ভুক্তির মতো মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করুক।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত