সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে মানুষের জীবনমান উন্নত হবে : জনাব আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বর্তমানে বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। একদিকে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী অপশাসন ও দুঃশাসনে বিধ্বস্ত রাষ্ট্রকাঠামো অপরদিকে বৈশ্বিক অস্থিরতা। এ কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং রাষ্ট্র গঠন ও মেরামতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের উপর আস্থা রাখতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।

সোমবার (০৯ মার্চ) ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ আহমেদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক সহ-সভাপতি এম এ হালিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক হাজ্বী নূরুল হক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ হাসেম, নগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, মোহাম্মদ ওয়াসীম, নগর যুবদলের সাবেক সহ- সম্পাদক মেজবাহ উদ্দীন মিন্টু, ওয়ার্ড বিএনপির সদস্য সোহেল ওসমান মামুন, আরিফ সোহেল, শফি সওদাগর, মো. শামীম, মো. হারুন, বিএনপি নেতা মো. মুসা, রহমান বক্স, সাজ্জাদ হোসেন বশর, কুতুবউদ্দিন মুন্না, আতিকুর রহমান, সাজু দাশ, শাওন, আরাফাত, ফারদীন, হাসনাত, ফায়েজ, সাকিব প্রমুখ।

সম্পর্কিত খবর

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত