বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয়  সংসদের প্রথম অধিবেশনে ফ্যাসিস্ট কৃতক নিয়োগকৃত রাষ্ট্রপতির বক্তব্য শুনতে তারা সংসদে যাচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে। কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটাও আমরা দেখতে চাই। মঙ্গলবার ১০ মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এমন মন্তব্য করেন।

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে জনাব নাহিদ ইসলাম বলেন, হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেফতারের খবর আমরা পেয়েছি। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সরকারের ফ্যামিলি কার্ড উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে ফ্যামিলি কার্ড কোনো কাজে আসবে না। তিনি ঋণখেলাপিদের দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতারা উপস্থিত ছিলেন। রাজশাহী-৩ আসনের এমপি ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে সিএমপি কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই লক্ষ্য চট্টগ্রাম মহানগরীর...

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে আগামীকাল বুধবার ১৫ জুলাই পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা...

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত : ১১ দফা সিদ্ধান্ত গৃহীত

সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১ জুলাই রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...

আর্জেন্টিনা সেমিফাইনালে : ১০ জন নিয়েও লড়াকু সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ১ : ৩ আর্জেন্টিনা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম...

দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত